০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ধুনটে ৪০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ২৩ Time View

স্টাফ রিপোর্টার,

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজালসিংহ গ্রামে ৪০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বরিশাল ক্যাডেট কলেজের ১৪তম ব্যাচের প্রাক্তন ক্যাডেটবৃন্দের অর্থায়নে এবং ‘আমাদের উদ্যোগ’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি খেজুর, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা ও ১ কেজি মুড়িসহ মোট ৯ ধরনের খাদ্যপণ্য।

এ মানবিক উদ্যোগের জন্য গ্রামবাসী মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা এ গ্রামের কৃতি সন্তান, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট হেলালী মর্তুজা ভূঁইয়া—যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সিয়াটলে ওরাকলে সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে কর্মরত—এবং তার পিতা সাবেক জেলা জজ আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এছাড়াও বরিশাল ক্যাডেট কলেজের ১৪তম ব্যাচের সকল প্রাক্তন ক্যাডেট এবং ‘আমাদের উদ্যোগ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এ কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করেন বরিশাল ক্যাডেট কলেজের আরেক প্রাক্তন ক্যাডেট মো. মাকসুদুল আলম, সহযোগী অধ্যাপক, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া।
উল্লেখ্য, ‘আমাদের উদ্যোগ’ সংগঠনটি এর আগেও এ গ্রামে দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থানের জন্য অর্থ সহায়তা, ছাগল বিতরণ, চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্প ও চক্ষু ক্যাম্পের আয়োজন করেছে।

এসব কার্যক্রমের আওতায় প্রায় ১,৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া চক্ষু ক্যাম্পের মাধ্যমে বাছাইকৃত ৩৯ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. গোলাম মোস্তফা ভূঁইয়া, মো. রাসেল মাহমুদ, মো. মমিন মন্ডল ভূঁইয়া এবং মো. সাব্বির রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় ধুনটে ৪০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Update Time : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬