বগুড়া-৬ উপনির্বাচনে নির্বাচিত এমপি রেজাউল করিম বাদশাকে জেলা ছাত্রদল সভাপতি সন্ধানের শুভেচ্ছা
- Update Time : ১২:১৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক,
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত এই সংসদ সদস্যের প্রতি অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বগুড়া সদর আসনের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণ হবে।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এ উপনির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৪২ দশমিক ৪৯ শতাংশ।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট কেন্দ্র ছিল ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি, যার মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।











