ছাত্ররাজনীতি থেকে যুব নেতৃত্বে সফল পথচলা বগুড়া জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলমের
- Update Time : ০৪:৫৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / ৩৫ Time View

মো: সাদিকুর রহমান,
বগুড়া জেলার রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দক্ষ নেতৃত্বের জন্য সুপরিচিত নাম জাহাঙ্গীর আলম। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবরাজনীতির বর্তমান পর্যায় পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে দায়িত্বশীলতা, দক্ষতা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে চলেছেন।
রাজনৈতিক জীবনের শুরুতেই তিনি বগুড়া জেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে তার নেতৃত্ব ছিল প্রশংসিত ও কার্যকর।
পরবর্তীতে যুবরাজনীতিতে সম্পৃক্ত হয়ে তিনি বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বগুড়া জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তরুণ প্রজন্মের চাহিদা ও প্রত্যাশা পূরণে জাহাঙ্গীর আলম দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বিশ্বাস করেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি তরুণ সমাজ। তাদের মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তিনি। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টি তার অগ্রাধিকার।
তিনি মনে করেন, সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা পেলে তরুণরাই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। একটি সুস্থ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ—যেখানে তরুণরা তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে।
জাহাঙ্গীর আলমের মতে, রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; বরং এটি জনগণের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে গড়ে ওঠা সমাজই তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।
তিনি একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেন, যেখানে নাগরিকরা নিরাপদে, অধিকার নিয়ে এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবে। তার মতে, সৎ নেতৃত্ব ও শক্তিশালী রাজনৈতিক আদর্শ ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।
রাজনীতি ও আইন পেশায় তার দক্ষতা যেমন প্রশংসনীয়, তেমনি ব্যক্তি জীবনেও তিনি একজন সজ্জন, আত্মমর্যাদাশীল এবং ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।










