০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির লোগোযুক্ত ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ

Reporter Name
  • Update Time : ০৮:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ২০৪ Time View

স্টাফ রিপোর্টার,

বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির লোগোযুক্ত ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়ির নিচ থেকে এসব চাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান।

ইউএনও হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি লোগোযুক্ত বস্তায় রাখা মোট ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ করা হয়। পরে চালগুলো থানায় হেফাজতে রাখা হয়।

তিনি আরও জানান, হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া নেওয়া একটি গোডাউনে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি এসব চাল মজুদ করেছিলেন। এ ঘটনায় প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির লোগোযুক্ত ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ

Update Time : ০৮:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫