০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পার্কে ডেকে নিয়ে যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : ০১:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ২ Time View

স্টাফ রিপোর্টার,

বগুড়া সদর এলাকায় একটি পার্কে ডেকে নিয়ে এক যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক তরুণীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার জোড়া তাল পুকুরপাড়া এলাকার বাসিন্দা মোঃ আরাফাত (২২) গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে পরিচিত এক তরুণীর সঙ্গে বগুড়া সদর থানাধীন মম ইন পার্কে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওই তরুণী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে ডেকে আনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে তারা আরাফাতকে ঘিরে ফেলে তার কাছে থাকা একটি স্কুটি, মানিব্যাগে থাকা নগদ প্রায় ২০ হাজার টাকা এবং একটি ভিভো মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে স্কুটি ফেরত দিলেও নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে ভবিষ্যতে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় আশপাশের লোকজন বিষয়টি প্রত্যক্ষ ও অবগত রয়েছেন। পরবর্তীতে আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় পার্কে ডেকে নিয়ে যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

Update Time : ০১:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬