০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিতার পথ ধরে রাজনীতিতে আব্দুল আলিম: লড়বেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে

Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / ৩ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

পিতার আদর্শকে ধারণ করে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও জনসেবার অভিজ্ঞতা নিয়ে এবার নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের আলোচিত সাবেক চেয়ারম্যান মরহুম আকবর হোসেন (টুকু)-এর দ্বিতীয় পুত্র মোঃ আব্দুল আলিম।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে নন্দীগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিকভাবে জনসেবার সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকায় তিনি এলাকার মানুষের কাছে সুপরিচিত ও আস্থাভাজন হিসেবে পরিচিত।
মোঃ আব্দুল আলিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে একটি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষিত ও আদর্শবান এই তরুণ নেতা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে নন্দীগ্রাম পৌর বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
আব্দুল আলিম জানান, তাঁর রাজনীতিতে আসার মূল প্রেরণা তাঁর পিতা মরহুম আকবর হোসেন (টুকু), যিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। পিতার সেই অসমাপ্ত স্বপ্ন পূরণ এবং নন্দীগ্রামকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য।

প্রার্থী আব্দুল আলিম নির্বাচিত হলে নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে বেশ কিছু যুগোপযোগী পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে কাজ করবেন।
তিনি বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য রাজনীতিতে এসেছি। আমার পিতার আদর্শ ছিল মানুষের পাশে থাকা আমি সেই আদর্শকেই ধারণ করে নন্দীগ্রামের উন্নয়নে কাজ করতে চাই।
তিনি আরও বলেন,
নন্দীগ্রামকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও কর্মসংস্থানমুখী উপজেলায় রূপান্তর করা আমার স্বপ্ন। যুবসমাজকে সম্পদে পরিণত করতে এবং দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠায় আমি অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও তিনি উল্লেখ করেন,
জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ উপজেলা পরিষদ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের মতামত গুরুত্ব পাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে অনেকেই তাঁকে ইতিবাচকভাবে দেখছেন এবং আশা করছেন যে তিনি নির্বাচিত হলে নন্দীগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মোঃ আব্দুল আলিম নন্দীগ্রামবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক নন্দীগ্রাম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পিতার পথ ধরে রাজনীতিতে আব্দুল আলিম: লড়বেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে

Update Time : ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬