১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে বগুড়ায় ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : ০১:৪৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ২৫ Time View

স্টাফ রিপোর্টর,

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রশিদ সন্ধান সরকারের দিকনির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বগুড়া শহরের মালতিনগর ১১ নম্বর ওয়ার্ড সংলগ্ন মারকাযুস সুন্নাহ কওমী মাদরাসায় ছাত্রদল নেতা আরিফ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে মাদরাসার শিক্ষার্থী ও আশপাশের অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

ইফতার সামগ্রী বিতরণকালে ছাত্রদল নেতা আরিফ আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের নেতাকর্মীরা দেশজুড়ে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, রমজানের এই পবিত্র মাসে দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সমাজের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

রমজান উপলক্ষে বগুড়ায় ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Update Time : ০১:৪৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬