বগুড়া সদর উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশনের কমিটি গঠন
- Update Time : ১০:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১০২ Time View

স্টাফ রিপোর্টার,
কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক পরিচালিত বগুড়া সদর উপজেলার ১০টি ইউনিয়নের মার্কেট অ্যাক্সেস বেইজড সাপোর্ট (MABS) ইউনিয়ন কমিটির সদস্যদের ভোটে বগুড়া সদর উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন (VCPO)-এর কমিটি গঠন করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে উপজেলা পর্যায়ের নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সামিউল ইসলাম লিসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌরভ হোসেন রাতুল।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান রেজা, দপ্তর সম্পাদক হিসেবে মেহেদী হাসান এবং কোষাধ্যক্ষ হিসেবে মহম্মদ বেলায়েত হোসেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে ভ্যালু চেইন শক্তিশালীকরণে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। কৃষি বিপণন অধিদপ্তরের সার্বিক দিকনির্দেশনায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট মহল মনে করছেন, নবগঠিত এই কমিটি বগুড়া সদর উপজেলার কৃষি বিপণন ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












