বগুড়ার নারুলী পয়েন্টে “মঈন-ফাহিম বাইক গ্যালারী”র জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন
- Update Time : ০৮:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৪৯ Time View

স্টাফ রিপোর্টার,
বগুড়া সদর উপজেলার গাবতলী রোডের নারুলী পয়েন্টে “মঈন-ফাহিম বাইক গ্যালারী” নামে একটি নতুন বাইক শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ তোজাম্মেল শেখ, বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েতুল ইসলাম (সুমন), কলোনি মালিক সমিতির সভাপতি মো. মিঠু আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক মামুন শেখ এবং বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি ফয়সাল আলম। এছাড়াও অনুষ্ঠানে হেলাল, রাইমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তারা বলেন, নতুন এই বাইক শোরুমের মাধ্যমে এলাকার মানুষ সহজেই বিভিন্ন মানসম্মত মোটরসাইকেল ও প্রয়োজনীয় সেবা পাবেন। তারা শোরুমটির সার্বিক সাফল্য কামনা করেন এবং ব্যবসার উন্নতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
শোরুম কর্তৃপক্ষ জানান, “মঈন-ফাহিম বাইক গ্যালারী”-তে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল, যন্ত্রাংশ ও গ্রাহকদের জন্য উন্নত সেবা প্রদান করা হবে। এতে করে স্থানীয় ক্রেতারা ভালো মানের বাইক ও সার্ভিস সুবিধা এক জায়গা থেকেই পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।











