০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৮:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ২০১ Time View

ইসরাফিল শেখ, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অগাস্ট) বিকেল ৫টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে সরকারি শাহ সুলতান কলেজ বনাম সরকারি আজিজুল হক কলেজের মধো এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

টুর্নামেন্টের উদ্বোধনে বক্তারা বলেন খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি দলীয় ঐক্যকে সুদৃঢ় করে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রিড়ার কোন বিকল্প নেই।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রোকন সরকারের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, শোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, মাহমুদুল হক, সহ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক সোহান হোসেন, শহর ছাত্রদল সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল আহবায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন।

বক্তব্য শেষে উৎসবমুখর পরিবেশ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলয় উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণাত্মক কৌশল দেখে করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ। সরকারি শাহ সুলতান কলেজকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী সরকারি আজিজুল হক কলেজ। পরে বিজয়ী দলের হাতে ট্রফি ও অন্যান্য অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update Time : ০৮:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫