১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আদালত হতে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : ১০:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬৪ Time View

স্টাফ রিপোর্টার,

বগুড়ার দুপচাচিয়া উপজেলার জিয়ানগর এলাকার চাঞ্চল্যকর জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম গ্রেফতার। গত সোমবার (২২ সেপ্টেম্বর) আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় আসামি রফিকুল ইসলাম। পালিয়ে যাওয়ার ২৪ ঘন্টার ভেতর পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৯ জুলাই বগুড়ার দুপচাচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমন্ডপ এলাকায় ডাকাতি করতে গিয়ে শ্বশুর ও পূত্রবধূকে শ্বাসরোধ করে হত্যা করেন রফিকুল ইসলাম।

২২ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বাগিচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয় নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।

২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার জেলা জজ আদালতের হাজতখানায় আসামি গণনা করে কারাগারে পাঠানোর সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিলেন জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম।

এ ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত ছয় পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় আদালত হতে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি গ্রেফতার

Update Time : ১০:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫