০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা, ধারালো অস্ত্রের কোপে চালক আহত

Reporter Name
  • Update Time : ১২:৫৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১৩৪ Time View
  • স্টাফ রিপোর্টার,
    বগুড়ার নন্দীগ্রামে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টায় বারু (৫০) নামের এক অটোভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। আহত বারু নন্দীগ্রাম উপজেলার কল্যাণনগর গ্রামের নারায়ণের ছেলে।

    স্থানীয়রা জানান, রবিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে বারু নামুইট থেকে ঢাকুইরের উদ্দেশ্যে অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কোয়ালিটি ফিড সংলগ্ন স্থানে পৌঁছালে হঠাৎ কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে হামলা চালায়। অটোভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বারুর দুই হাতে কোপ দেয়। এতে তার দু’হাতেই গভীর জখম হয়, বিশেষ করে বাম হাতে প্রচুর রক্তক্ষরণ হয়।

    হামলার শিকার বারু প্রাণ বাঁচাতে চিৎকার করলে আশপাশের স্থানীয়রা ছুটে আসে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

    খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় বারুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা, ধারালো অস্ত্রের কোপে চালক আহত

Update Time : ১২:৫৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫