০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই: ভিপি সাইফুল ইসলাম

Reporter Name
  • Update Time : ০২:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১১ Time View

স্টাফ রিপোর্টার,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় আজ বুধবার বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে ধুনটের প্রধান সড়ক থেকে র‍্যালিটি শুরু হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল এবং ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা হাতে নেয় এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার নিয়ে র‍্যালিতে অংশ নেন। র‍্যালির সময় স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম মামুন (সভাপতি ধুনুট থানা বিএনপি), ভিপি আবুল মুনছুর আহমেদ পাশা
(সাধারণ সম্পাদক ধুনুট থানা বিএনপি), মুনজিল হোসেন (সাংগঠনিক সম্পাদক), মাহবুব হোসেন চঞ্চল (পৌর বিএনপির সাধারণ সম্পাদক) ফারুকুল ইসলাম ফারুক (সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা যুবদল), (লেমন রহমান (সাবেক সভাপতি বগুড়া শহর স্বেচ্ছাসেবক দল), আব্দুর গফুর দ্বারা( সাবেক সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল), সোয়েব ইসলাম অভি (সহ সভাপতি বগুড়া জেলা ছাত্রদল), সৈয়দ নাহিদ হাসান (যুগ্ম আহবায়ক সরকারী আজিজুল হক কলেজ), আলি আরমান খান সিহাব (সাবেক সহ-সভাপতি বগুড়া শহর ছাত্রদল), আরেফিন খালিদ (যুগ্ন আহবায়ক সরকারি আজিজুল হক কলেজ), রাফসান রিমু, সুমন সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল, এই দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধুনটবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বিএনপি এখনও জনগণের হৃদয়ে জায়গা করে আছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, এই দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে বারবার ভূমিকা রেখেছে। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই।

Tag :

Please Share This Post in Your Social Media

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই: ভিপি সাইফুল ইসলাম

Update Time : ০২:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫