১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে মাসিমপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন

Reporter Name
  • Update Time : ১১:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ২৬১ Time View

স্টাফ রিপোর্টারঃ

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ এ পর্যন্ত ৩১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। তাদের স্মরণে দোয়া ও মাহফিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ এশার শিবগঞ্জ উপজেলা মাঝিহট্টের মাসিপুর চালুঞ্জা একতা যুব ক্লাবে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করা হয়।

এই সময় মাসিপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের সভাপতি মোঃ রশিদুল ইসলাম বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কোমলমতি শিশু শিক্ষার্থীসহ যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ শোকাবহ পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।’
তিনি আরও বলেন, ‘যারা আহত অবস্থায় আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা সবাই পানাহ চাই এ রকম হঠাৎ মৃত্যু হওয়া থেকে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মামিসপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের ক্লাবের সহ-সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হোসেন,সমাজসেবা সম্পাদক আব্দুল সালাম, সাংস্কৃতিক সম্পাদক ইমরান,প্রচার সম্পাদক মিনহাজ সহ আরো সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে যাদের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে, তাদের কথা স্মরণ করে সবাই আবেগঘন হয়ে পড়েন এবং এরকম মর্মান্তিক মৃত্যু না হয় এই জন্য সবাই প্রার্থণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে মাসিমপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন

Update Time : ১১:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫