১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শিবগঞ্জে উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৯:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ২০১ Time View

স্টাফ রিপোর্টার,

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে শিবগঞ্জ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম মুকুল ও তাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুমসহ প্রমুখ।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।

প্রধান অতিথির মীর শাহে আলম তাঁর বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়া-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ার শিবগঞ্জে উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫