বগুড়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন, ৫নং ওয়ার্ড শ্রমিকদলের পুষ্পস্তবক অর্পণ
- Update Time : ১২:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ২০ Time View

স্টাফ রিপোর্টার, বগুড়া:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়ায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটির গুরুত্ব তুলে ধরতে এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৫নং ওয়ার্ড শ্রমিকদল বাদুড়তলা এলাকায় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
সকালে সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান স্বাধীনতার চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মোঃ মাহফুজার রহমান সাহিন, সহ-সভাপতি মিশু মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শামিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল খান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আতা কফের।
এছাড়াও রকি, রিপন, বজলুর রশিদ, আমিনুর ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হয়। তারা শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় রাখতে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।










