১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : ০১:১৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ৪১ Time View

এনামুল হক সরকার ( প্রধান নির্বাহী সম্পাদক),

বগুড়ায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজানের তাৎপর্য, আত্মসংযম, সহমর্মিতা ও মানবকল্যাণমূলক শিক্ষা তুলে ধরতে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ডা. মো. মুনসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরভিল আহমেদ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

অনুষ্ঠানে বক্তব্য দেন বি এম এ বগুড়ার আহ্বায়ক ডা. আসফারুল হাবিব রোজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, টিএমএসএস মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. মো. মতিউর রহমান, আইএইচএসটি বগুড়ার অধ্যক্ষ ডা. ওমর ফারুক মীর, বিএসএ’র সভাপতি ডা. আবু জাহেদ মো. ফিরোজ, মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. রনি, ডা. আশরাফ আলী ও ডা. মশিউর রহমান।

এছাড়াও বক্তব্য দেন মাদকদ্রব্য অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মো. জিললুর রহমান এবং জি এম সাকলায়েল বিটুল। বক্তারা বলেন, সমাজে মানবিকতা, দায়িত্ববোধ ও নৈতিকতার চর্চা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ডা. আলিমুল রেজা, মো. আবু জাফর, মো. মোস্তফা সেলিম, মো. আপেল মাহমুদ, মো. আব্দুর রহমান (আপেল), মো. ফজলে রাব্বী, ডা. মোজাহিদুল আলম, মো. এনামুল হক সরকার, মো. মনিরুল ইসলাম, আবু সাঈদ চাকলাদার (মামুন), মো. মনজুরুল ইসলাম (মুন্জু), মো. মোখলেছুর রহমান, আবু রায়হান, মোছা. ফাহিমা খাতুনসহ বগুড়া জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

Update Time : ০১:১৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬