বগুড়ায় কোচিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৩০ Time View

স্টাফ রিপোর্টার,
আসন্ন বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বগুড়া জেলা কোচিং অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে শনিবার এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম বাদশা বলেন, “আসন্ন উপ-নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ—সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিপুল ভোটে বিজয় অর্জন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ. কে. এম মাহবুবুর রহমান, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, নুর মোহাম্মদ রিপন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মনিরুজ্জামান মনি এবং মাহবুবুর রহমান ছোটন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল কবির রাশেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজ্জামান জুয়েল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে দলীয় ঐক্যই হচ্ছে বিজয়ের মূল চাবিকাঠি। তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান—ব্যক্তিগত বিভেদ ভুলে গিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে একযোগে মাঠে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভব, যা শেষ পর্যন্ত বিজয়ের পথ সুগম করবে। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী কার্যক্রম জোরদারের ব্যাপারে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।











