১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ উপনির্বাচনে নির্বাচিত এমপি রেজাউল করিম বাদশাকে জেলা যুবদল নেতা রাশেদের শুভেচ্ছা বার্তা

Reporter Name
  • Update Time : ১০:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ১৭ Time View

নিজস্ব প্রতিবেদক,

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই জয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।
এই বিজয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল কবির রাশেদ। এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে এবং এ বিজয় গণমানুষের বিজয়।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে রেজাউল করিম বাদশা মোট ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পান ৫৬ হাজার ৯০৪ ভোট। ফলে বিপুল ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বাদশা।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এই উপনির্বাচনে মোট ভোটগ্রহণের হার ছিল ৪২ দশমিক ৪৯ শতাংশ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোটগ্রহণ শেষে কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি ফলাফল শিটে স্বাক্ষর গ্রহণসহ বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।
২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫০টি এবং বুথের সংখ্যা ছিল ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী বুথ এবং ৪৮টি অস্থায়ী বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনের মাধ্যমে বগুড়া-৬ আসনটি পুনরায় বিএনপির দখলে এলো, যা দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়া-৬ উপনির্বাচনে নির্বাচিত এমপি রেজাউল করিম বাদশাকে জেলা যুবদল নেতা রাশেদের শুভেচ্ছা বার্তা

Update Time : ১০:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬