১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সদর-৬ আসনে উপ-নির্বাচন ঘিরে বগুড়ায় ছাত্রদলের বিশাল মিছিল

Reporter Name
  • Update Time : ১১:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ২৪ Time View

স্টাফ রিপোর্টার,

আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে প্রচারণা। এ প্রেক্ষাপটে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে বর্ণাঢ্য মিছিল ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া জেলা শাখা।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ চালায়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

মিছিলে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সিনিয়র সহ-সভাপতি সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাকিল এবং সদস্য সচিব রাফিউল আমিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকের বিজয় অপরিহার্য। তারা অভিযোগ করেন, অতীতে জনগণের ভোটাধিকার বাধাগ্রস্ত হয়েছে এবং তা পুনরুদ্ধারে এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।

তারা আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ধানের শীষের বিকল্প নেই।” এ সময় নেতারা সর্বস্তরের ভোটারদের আগামী ৯ এপ্রিল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়া সদর-৬ আসনে উপ-নির্বাচন ঘিরে বগুড়ায় ছাত্রদলের বিশাল মিছিল

Update Time : ১১:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬