১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ

Reporter Name
  • Update Time : ১০:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ১৫ Time View

স্টাফ রিপোর্টার,

আসন্ন আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম বাদশাহ’র পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে জিসাস বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার।

গণসংযোগে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বগুড়া শহরের জেলখানা মোড়, বকশী বাজার, বড়গোলা, বৌ বাজারসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, পথসভা ও ভোট প্রার্থনা করেন।

এ সময় আরমান হোসেন ডলার বলেন, আগামী ৯ এপ্রিলের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশাহকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি ব্যাপক আগ্রহ ও সমর্থন লক্ষ্য করা যাচ্ছে বলেও তারা দাবি করেন।

গণসংযোগে জিসাস বগুড়া জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।।

Tag :

Please Share This Post in Your Social Media

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ

Update Time : ১০:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬