জাল কাবিননামায় প্রবাসীর কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বগুড়ার পরিবারের বিরুদ্ধে মামলা
- Update Time : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৩০ Time View

স্টাফ রিপোর্টার:
বিয়ের প্রলোভন দেখিয়ে জাল কাবিননামা তৈরি করে এক প্রবাসীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বগুড়ার একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরগঞ্জ আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার লক্ষীপুর গ্রামের শহিদুল ইসলাম। মামলায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া দক্ষিণপাড়া এলাকার মিম আক্তার, তার মা রেশমা আক্তার ও বাবা ভুট্টু মিয়াকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বিয়ের কথা বলে বাদীর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তরা। পরে জাল কাবিননামা তৈরি করে বিকাশের মাধ্যমে ধাপে ধাপে প্রায় ৭ লাখ টাকা নেয়। পরে বিয়ে বা টাকা ফেরতের কথা বললে তারা বিষয়টি অস্বীকার করে এবং হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় দণ্ডবিধির ৪০৬, ৪১৯, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৩৪ ও ৫০৬(২) ধারায় মামলা করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য কিশোরগঞ্জ মডেল থানাকে নির্দেশ দিয়েছেন। আগামী ৪ জুন ২০২৬ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
















