০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মনোনীত

Reporter Name
  • Update Time : ১২:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আগামী তিন বছর মেয়াদি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক কালাম আজাদ।

বুধবার (১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন গঠিত ১৩ সদস্যবিশিষ্ট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় এই ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মনোনীত

Update Time : ১২:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬