০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় আলী আজগর তালুকদার হেনার সুস্থতা কামনায় ৯ নং ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৬ Time View

স্টাফ রিপোর্টার,

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা-এর আশু সুস্থতা কামনায় বগুড়া শহরের সুত্রাপুর এলাকায় অবস্থিত বায়তুর ওয়াহেদ জামে মসজিদ-এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফয়সাল আলমের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মনজু, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অভি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক এলিন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক উৎসব, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, শহর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ রাইম হাসান, ৯ নং শ্রমিক দলের সভাপতি প্লটু, যুবদল নেতা রেজাউল, হেলাল, রাফি, হাসান, মামুন, শহর যুবদল নেতা রাতিন, ছাত্রদল নেতা মোঃ রাফিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, আলী আজগর তালুকদার হেনা দীর্ঘদিন ধরে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের সংকটময় সময়ে তিনি নেতাকর্মীদের সাহস ও দিকনির্দেশনা দিয়ে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করেছেন। তাঁর অসুস্থতার সংবাদে দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তিনি শিগগিরই সুস্থ হয়ে আবারও দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে নেতৃত্ব দেবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় আলী আজগর তালুকদার হেনার সুস্থতা কামনায় ৯ নং ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল

Update Time : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬