বগুড়া-৭ আসনে ধানের শীষের পক্ষে ১৩ ও ২১ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের ডোর টু ডোর গণসংযোগ
- Update Time : ০৮:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৮ Time View

স্টাফ রিপোর্টার,
বগুড়া-৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ১৩ ও ২১ নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর গণসংযোগ কর্মসূচি পালন করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ। এ সময় নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল খান, শহর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনেয়াজ আহাম্মেদ বিশাল, ১ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম, সদর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসিফ ইমতিয়াজ অন্তু, শাকিল আহমেদ, কলেজ ছাত্রদলের সদস্য আকিল আহমেদ, সাজিদ হোসাইন, ছাত্রনেতা রোজ, আলিফসহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতারা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও উৎসাহ তাঁদের এই কর্মসূচিকে আরও প্রাণবন্ত করেছে। আগামীতেও তৃণমূল পর্যায়ে ধারাবাহিকভাবে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।









