বগুড়া সদরে ধানের শীষের প্রচারণায় তরুণ ভোটারদের গণসংযোগ ও বর্ণাঢ্য র্যালি
- Update Time : ১২:০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৩৬ Time View

স্টাফ রিপোর্টার,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদরে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানের ধানের শীষ প্রতীকের পক্ষে তরুণ ভোটারদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিটু মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিজুড়ে ধানের শীষের স্লোগানে মুখর ছিল পুরো শহর।
আয়োজনের নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর ও শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব।
র্যালিতে উপস্থিত ছিলেন—
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান,
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন হোসেন তানভীর,
শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা,
সহ-সভাপতি পূজ্য নন্দী,
১০ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রাতিন আনোয়ার,
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও শহর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম নয়ন, নাঈম ইসলাম, ছাত্রনেতা মাসুদ রানা, তানভীর আহমেদ, রাকিব হাসান শুভ, মেহেদী হাসান জিমি, সোহানুর রহমান নাহিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ।
র্যালিতে অংশগ্রহণকারী তরুণ ভোটাররা বলেন, বগুড়ার উন্নয়নে তারেক রহমানের ভূমিকা অনস্বীকার্য। তারা জানান, “আমরা তাকে সামনে না দেখলেও তিনি আমাদের অনুপ্রেরণা। তারুণ্যের প্রথম ভোট আমরা ধানের শীষেই দিতে চাই।”
আয়োজক সামস ইসলাম সাগর ও আশিকুর রহমান অর্ণব বলেন,
“বগুড়ার মাটি বিএনপি ও ধানের শীষের ঘাঁটি। তরুণ প্রজন্ম আজ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর জনগণ ভোটাধিকার ফিরে পেতে উচ্ছ্বসিত। এবার তরুণ থেকে প্রবীণ—সবাই উৎসবমুখরভাবে ভোট দিতে প্রস্তুত।”
সামস ইসলাম সাগর আরও বলেন, “দেশের সিংহভাগ জনগোষ্ঠী তরুণ প্রজন্ম। তাদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। তরুণদের এই জোয়ারই ধানের শীষের বিজয়ের বার্তা দিচ্ছে।”
র্যালির শেষে অংশগ্রহণকারীরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেন এবং “ধানের শীষে ভোট দিন, তারুণ্যের বাংলাদেশ গড়ুন”—এই স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে










