সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার উদ্দ্যেগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
- Update Time : ১১:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ৯৪ Time View

স্টাফ রিপোর্টারঃ
সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার উদ্দ্যেগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, দোয়া মাহফিল ও হাফেজ ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ (০৮-০১-২৬) বৃহস্পতিবার বাদ মাগরিব বগুড়া সদর উপজেলার অন্তর্গত নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুরে অবস্থিত মিফতাহুল খঈর হাফেজিয়া মাদ্রাসায় সংগঠনের সভাপতি শাফায়াত জামিন সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন মানিক, সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার উপদেষ্টা এ্যাডঃ নুরুল হাসান মুন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান টুকু, সহ-সভাপতি মোজাফফর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রওশন আলী আলো, সদর উপজেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, হাফেজ শাহাদত হোসেন।
সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইসমাঈল হোসেন, কোষাধক্ষ্য রসুল খন্দকার, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মোঃ শামিম হোসেন, ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান জিহাদ, প্রচার সম্পাদক কামরুজ্জামান সম্পদ, নির্বাহী সদস্য রাব্বি মন্ডল, সাদিকুল ইসলাম পারভেজ, হাসিবুল রহমান আরিফ, সদস্য বায়েজীদ হোসেন বাপ্পী, আবু হাসান, সাংবাদিক ইসরাফিল শেখ বিজয়, সাজ্জাদুল ইসলাম রাসেল, মিজানুর রহমান আশিক, রকি হাসান, তৌহিদুল ইসলাম প্রমুখ।

কুরআন খতম ও শীতবস্ত্র বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মিফতাহুল খঈর হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা রাকিবুল হাসান।










