১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শেখ হাসিনাসহ ১৫৫ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : ০১:৪০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ২৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নামে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। গত বছরের ৪ আগস্টের ঘটনায় সোমবার (২৬ মে) রাতে নয়ন মিয়া বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন।

বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী নয়ন মিয়া বগুড়া সদরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকার পলাশ মিয়ার ছেলে। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি এবং আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে জেলা যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির আমার দেশকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নয়ন মিয়া বাদী হয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ ও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে সদর থানা পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় শেখ হাসিনাসহ ১৫৫ জনের নামে মামলা

Update Time : ০১:৪০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫