QR কোডের মাধ্যমে জনগণ সরাসরি মতামত জানাতে পারবে তারেক রহমানকে, বগুড়া জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর
- Update Time : ০৮:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৫৭ Time View

স্টাফ রিপোর্টার,
QR কোডের মাধ্যমে জনগণ সরাসরি মতামত জানাতে পারবে তারেক রহমানকে। জেলা যুবদল সভাপতি জনাব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে QR কোড যুক্ত কার্ডের মাধ্যমে জনগণ সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তাদের মতামত জানাতে পারবে। এই উদ্যোগের লক্ষ্য তরুণ সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণকে সরাসরি মত প্রকাশের সুযোগ তৈরি করা।
উদ্যোগে অংশ নিয়েছেন , সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সভাপতি তাজমিলুর রহমান বিচিত্র, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদ ও ইমরান হোসেন, প্রচার সম্পাদক রাশেদুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জিতু সহ শহর ও জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা যুবদলের এই উদ্যোগে অংশগ্রহণকারীরা জানান, QR কোডের মাধ্যমে জনগণ সহজেই মতামত জানাতে পারবে এবং এটি রাজনৈতিক অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












