
স্টাফ রিপোর্টার,
আজ ২৭শে আগষ্ট, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত সহকারী পরিচালক ডাঃ নামজুল হক স্যার এর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক শাখা এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বি.এম.টি.এ) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দরা।
সেই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি.এম.এ) বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক (ই.এন.টি) বিভাগের ডাঃ এম এ ওয়াহেদ স্যার।
সেই সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা সহ অত্র হাসপাতালের পরিবেশ, পরিষ্কার, পরিচ্ছন্নতা, রোগীদের সার্বিক চিকিৎসায় সরকারি সুযোগ, সুবিধা সহ বহিরাগত হাসপাতালে দালাল মুক্তকরণ বিষয় সহ স্বাস্থ্য খাতের নানান সুযোগ সুবিধার নিয়ে ব্যাপক আলাপ আলোচনা কর।
সেই সময় উক্ত সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এম-ট্যাব বগুড়ার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ রাজু, কার্যনির্বাহী অন্যতম সদস্য মোঃ ফিরোজ আহমেদ, মোঃ রবিউল ইসলাম, মোঃ আব্দুর রশিদ প্রমুখ।।