নিজস্ব প্রতিবেদকঃ
সিরিয়ার প্রেসিডেন্টের 'অবিলম্বে যুদ্ধবিরতি' ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সহিসংতা অব্যাহত আছে।
গত সপ্তাহ জুড়ে সুওয়েইদা প্রদেশে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় সশস্ত্র বেদুইনদের বিরুদ্ধে লড়াই করছে। উভয় পক্ষের বিরুদ্ধেই নৃশংসতার অভিযোগ উঠেছে।
দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৈন্য মোতায়েন করেছেন, কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজদের ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।সহিংসতায় এখন পর্যন্ত নয়শোর বেশী মানুষ নিহত হয়েছে।ইসরায়েল দ্রুজদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে সরকারি বাহিনী ও দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা করেছে।