০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদক ব্যবসায়ী রিয়াদের ছুরিকাঘাতে বগুড়ার পুলিশ আহত
Reporter Name
- Update Time : ১০:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ৮৮ Time View

বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রিয়াদকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলী। রোববার সন্ধ্যায় শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক করার সময় রিয়াদ বার্মিজ চাকু দিয়ে বাবর আলীর শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী ফাঁড়ির ইনচার্জ ফরহাদ মণ্ডল জানান, রিয়াদের বিরুদ্ধে পূর্বেও অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
Tag :














