০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৬ সদর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী রেজাউল করিম বাদশা

Reporter Name
  • Update Time : ১১:১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৩ Time View

স্টাফ রিপোর্টার,
তারেক রহমান-এর ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনে আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। এ আসনে প্রার্থী হিসেবে বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।
দলীয় একাধিক সূত্র জানায়, তৃণমূল নেতাকর্মীদের মতামত, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিএনপির দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন এবং জিয়া পরিবারের প্রতি অটল আনুগত্যের কারণে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন হিসেবে পরিচিত।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, “জিয়া পরিবারের ঐতিহ্যবাহী সংসদীয় আসন বগুড়া-৬ সদর আসন রেজাউল করিম বাদশার হাতেই নিরাপদ থাকবে। তিনি সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে দৃঢ়।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বগুড়া-৬ সদর আসন বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী একটি আসন। উপনির্বাচনে শক্ত প্রার্থী মনোনয়ন দেওয়া হলে দল সাংগঠনিকভাবে আরও সুসংহত হবে।
উপনির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণার পর নির্বাচনী কার্যক্রম আরও জোরদার হবে বলে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়া-৬ সদর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী রেজাউল করিম বাদশা

Update Time : ১১:১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬