বগুড়া সদর–৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- Update Time : ০৮:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪ Time View

স্টাফ রিপোর্টার
বগুড়া সদর–৬ (নির্বাচনী এলাকা নং–৪১) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় পর্যায়ের যাচাই-বাছাই ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে তাকে এ আসনে প্রার্থী করা হয়েছে।
মনোনয়নপত্র নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয় এবং দলীয় মহাসচিব এতে স্বাক্ষর করেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা বলেন, দলের নেতৃত্ব তার ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষায় তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তিনি বগুড়া সদরের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবা বৃদ্ধি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
এদিকে তার মনোনয়নের খবরে জেলা ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সক্রিয় প্রচারণার মাধ্যমে উপনির্বাচনে ইতিবাচক ফল অর্জন সম্ভব হবে।











