নিজস্ব প্রতিবেদক,
সদ্য ঘোষিত বগুড়া শহর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি পদ পেল ত্যাগী ছাত্রনেতা আহাত হোসেন আনাম।
গতকাল বুধবার (৪ জুন) জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া শহর শাখার এই কমিটি প্রকাশ করা হয়। এতে ছাত্রদল নেতা আহাত হোসেন আনাম কে সহ সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।
শহর ছাত্রদল নেতা আহাত হোসেন আনাম বলেন, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সরাসরি সামনের সারিতে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। বিএনপি ও অঙ্গসংগঠনের সব আন্দোলনে আমি শরিক হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন করার মাধ্যমে আমাকে বগুড়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। সেই সাথে ছাত্রদলের কেন্দ্রীয়, বগুড়া জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদককে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।