০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ার মামলা তদন্তে কঠোর অবস্থানে নতুন এসপি শাহাদাত
Reporter Name
- Update Time : ০৭:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৯৭ Time View

স্টাফ রিপোর্টার:
বগুড়ার নবাগত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন পিপিএম জানিয়েছেন, জেলার সব মামলা নতুনভাবে যাচাই করে তদন্ত করা হবে। তিনি বলেন, অভিযোগের সত্যতা অনুযায়ীই রিপোর্ট দেওয়া হবে—সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা।
সোমবার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অপরাধমুক্ত বগুড়া গড়তে সাংবাদিকদের সহযোগিতা চান এসপি। তিনি বলেন, সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
সভায় বগুড়া প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Tag :












