
স্টাফ রিপোর্টার,
বগুড়া সদর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধানের শীষে ভোট প্রার্থনা করে বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।
৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি জনগণের কাছে বিএনপির উন্নয়ন পরিকল্পনা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।
গণসংযোগকালে ভিপি সাইফুল ইসলাম বলেন,
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে নেমেছে। ধানের শীষ হচ্ছে জনগণের মুক্তির প্রতীক। আমরা বিশ্বাস করি, জনগণ আবারও গণতন্ত্রের পক্ষে রায় দেবে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সৈয়দ আব্দুল গফুর দারা, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, জেলা ছাত্রদলের সহ সভাপতি শোয়েব ইসলাম অভি, আজিজুল হক কলেজ শাখার যুগ্ম আহবায়ক সৈয়দ নাহিদ, যুগ্ম আহবায়ক আরিফিন, শহর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিহাব খান, যুবদল নেতা রাফসান, সদর ছাত্রদল নেতা আবিদ, সিফাত সহ আরও অনেকে।