০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আসফ-এর র‍্যালি ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ৯৫ Time View

স্টাফ রিপোর্টার :
আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) বগুড়া জেলা কমিটি একটি বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধনের আয়োজন করে। সকালে সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে বগুড়া শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি সাতমাথা চত্বরে মানববন্ধনে পরিণত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন—
সংগঠনের সভাপতি মোহাম্মাদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ লতিফুর রহমান লতিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান আপেল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, আব্দুল জলিল, ইমরান হোসেন পাপ্পু, শামিমুল ইসলাম বাবু, মোঃ এনামুল হক সরকার, সোলেমান মির্জা অপু, মো. মনু, মোঃ সাইফুল ইসলাম ভান্ডারী, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশে মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তারা আরও বলেন, ন্যায়-সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত মানবাধিকার বাস্তবায়ন সম্ভব নয়।

মানববন্ধন শেষে দেশ ও জাতির কল্যাণে মানবাধিকার চর্চাকে আরও শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে আলোচনা অনুষ্ঠান সমাপ্ত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আসফ-এর র‍্যালি ও মানববন্ধন

Update Time : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫