পলীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় শিক্ষকদের সংবর্ধনা
- Update Time : ০৬:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ৫৮ Time View

স্টাফ রিপোর্টার,
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ এর বগুড়া সদরের ৫৬ টি স্কুলের মধ্যে ১৩টি ক্যাটাগরিতে সর্বোচ্চ বেশি নাম্বার পেয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় শাখারিয়া ইউনিয়নের পলীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ বজলুর রশীদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আলহাজ্ব মোঃ বজলুর রশীদের দক্ষ নেতৃত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তাঁর পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুসংহত ও ফলপ্রসূ হয়েছে।
বক্তারা আরও বলেন, একজন আদর্শ শিক্ষানেতা হিসেবে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর অবদান ভবিষ্যতেও বিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোছাঃ তানজিনারা খাতুন, মোছাঃ সাবিনা ইয়াসমিন, মোঃ রেজাউল করিম, ওয়ালী উল্লাহ, মোঃ রেজাউল করিম (স্বাধীন), মোছাঃ খালেদা খাতুন, জেসমিন আকতার খান, শফি মাহমুদ নূর, মোঃ শহিদুল ইসলাম, অসিত কুমার সরকার, খোন্দকার মোস্তাফিজার রহমান, মোঃ আব্দুর রউফ এবং মোঃ জাহাঙ্গীর হোসেনসহ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি দোয়া ও শুভকামনার মাধ্যমে শেষ হয়।
উল্লেখ্য যে ১৯৮৪ সালে তিনি এসএসসি পাস করেন।এরপর এইচএসসি এবং অনার্স ও মাস্টার্স (অর্থনীতি) রাজশাহী বিশ্ব বিদ্যালয়। সেই সাথে বিএড ও এমএড পাস।২০০০ সাল থেকে অদ্যবধি পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।বৈবাহিক জীবনে স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে সফল পিতা। স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ছেলে মেয়ে স্কুল ও কলেজে অধ্যায়নরত রয়েছে।


















