নন্দীগ্রামে ধানের শীষে বিজয় লক্ষে ভোট চাইলেন; চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান
- Update Time : ০৬:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৩ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের ধানের শীষ মার্কায় বিজয় লক্ষে নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের কালাসিংড়া, বাঁশো, লওদাপাড়া, দাড়িয়াপুর, গুলিয়া, কয়ড়াপাড়া,পাঠান, নিমাইদিঘী, আগাপুর সহ এলাকায় বিভিন্ন গ্রামে ওয়ার্ডে গণসংযোগ,আনন্দ মিছিল,উঠান বৈঠক সহ বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চাইতেছেন ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান।
৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান বলেন; বাংলাদেশের জাতীয়বাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আমাদের বগুড়ার সন্তান।তেনার হাত শক্তিশালী করার জন্য আমাদের বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের ধানের শীষ প্রতীক এই আসনের লড়াকু সৈনিকের মতো লড়ে যাচ্ছেন।তিনি আরো বলেন সাবেক এমপি মোশারফ হোসেন সব সময় মানুষের সুখে দুঃখে বিপদে পাশে ছিলেন।তিনি সব সময় বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে উন্নয়নের জোয়ার ভাটা করে তুলেছেন।তিনি সকলকে অনুরোধ করেন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক জিয়ার হাত শক্তিশালী করার জন্য।তারেক জিয়া যদি সরকার হতে পারেন তাহলে আমাদের বগুড়া সহ সারা বাংলাদেশের উন্নয়ন হবে।সেই সাথে বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপির দেশনেত্রী জিয়ার পার্সন বেগম খালেদা জিয়ার দোয়া ও রুয়ের মাগফেরাত কামনা করেন।











