ধানের শীষই মানুষের আশা-ভরসার প্রতীক, বিজয়ী হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হবে — আহসান হাবিব মমি
- Update Time : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৫ Time View

স্টাফ রিপোর্টার,
বাংলাদেশের মানুষের আশা, ভরসা, স্বপ্ন ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক ধানের শীষ—এমন মন্তব্য করে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেছেন, ভোটের মাধ্যমে বিজয়ী হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর-৬ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নিয়মিত গণসংযোগ কর্মসূচি পালন করছে শহর যুবদল। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার ও দোকান এলাকায় ব্যাপক গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে আহসান হাবিব মমি বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যুবদল মাঠে রয়েছে এবং ভোটের দিন পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।
১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কাজল মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাগর খন্দকারের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহসভাপতি তারিক মজিদ সোহাগ, সহসভাপতি মোনারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও ওমাইদুল হাবিব মিম, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলী, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক আরিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক মিজানুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এছাড়াও ১ থেকে ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যসহ বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণ-যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মিছিলটি ১৫ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাজার, দোকানপাট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। এসময় গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা এবং বগুড়া থেকে তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার আহ্বান জানানো হয়।











