স্টাফ রিপোর্টার,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকালে বগুড়া জেলা শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ৫ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফিক, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) শাজাহানপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, শাজাহানপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম শফিক, মাঝিড়া ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, রফিকুল ইসলাম কাজিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।