তানযীমুল উম্মাহ মাদরাসা, বগুড়া শাখাসমূহের বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত
- Update Time : ১১:৪৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ১২৯ Time View

তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখাসমূহের বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,
তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়ার শাখা সমূহের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৭ অক্টোবর শুক্রবার সকাল ৮ টায় প্রথম সেশন ৯০০ জন ছাত্র ও দ্বিতীয় সেশনে দুপুর ২ঃ৩০ মিনিটে ৫০০ জন ছাত্রী মোট ১৪০০ শিক্ষার্থীদের নিয়ে করোতোয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
*অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল,*
*প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক।*
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর হাবিবুল্লাহ আল আমিন,
ইন্টারন্যাশলাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন (ইফসো) এর মহাসচিব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ও দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের,
এছাড়াও শাখা প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ শাহ আলম,মাওঃ নাজমুল হাসান মিজান, হাফেজ মাওলানা মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী, হাফেজ মাওলানা আতাউর রহমান এবং হাফেজ মাওলানা শাহাবুদ্দিন সরকার। এছাড়াও পাঁচটি শাখার শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাঝে মাঝে মনমুগ্ধকর তেলাওয়াত ,ইসলামী সঙ্গীত , বক্তব্য,পরিবেশন করেন তানযীমুল উম্মাহ মাদরাসার শিক্ষার্থীরা।












