০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই —বগুড়া জেলা ছাত্রদল সভাপতি সন্ধান

Reporter Name
  • Update Time : ১১:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ১১৬ Time View

স্টাফ রিপোর্টার,

বগুড়া শাজাহানপুরে মাঝিড়া কেন্দ্রীয় যুব সংঘের উদ্যোগে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৮ দলীয় ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

বক্তব্যে তিনি বলেন, তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদন নয়—এটি তরুণদের শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও সুস্থ জীবনযাপনের পথে পরিচালিত করে। তিনি আরও বলেন, নিয়মিত ক্রীড়া আয়োজন হলে নতুন প্রতিভা গড়ে উঠবে এবং যুবসমাজ মাদকসহ অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাঝিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল জব্বার। সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই —বগুড়া জেলা ছাত্রদল সভাপতি সন্ধান

Update Time : ১১:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫