গাবতলীতে পদ্মপাড়া জেড ফোর্সের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Update Time : ০৬:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ৮১ Time View

স্টাফ রিপোর্টার,
মহান বিজয় দিবস উপলক্ষে পদ্মপাড়া জেড ফোর্স সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকায় এক বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয় উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ রিপন, প্রথম শ্রেণির ঠিকাদার ও উপদেষ্টা, পদ্মপাড়া জেড ফোর্স। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাহবুবুর রহমান, সাবেক ব্যাংকার ও প্রধান উপদেষ্টা, পদ্মপাড়া জেড ফোর্স। তিনি বলেন, বিজয় দিবস শুধু একটি দিন নয়, এটি আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও গৌরবের প্রতীক।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি ও সাবেক মেয়র, গাবতলী পৌরসভা। তিনি যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি সবুজ দেওয়ান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল কবির রাশেদ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।










