স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক'র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয় কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টসহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তারা মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।